ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৮:৪৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চলমান বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান বিধি নিষেধ ৫ আগস্ট থেকে বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে পূর্বের সকল বিধি নিষেধ বলবৎ থাকবে।

তবে সকল ধরনের শিল্প ও কল-কারখানা নতুনভাবে ঘোষিত লকডাউনের বাইরে থাকবে। অর্থাৎ শিল্প ও কল-কারখানা চালু থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল করবে।

গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। বন্ধ রয়েছে দোকানপাট ও শপিংমল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।

-জেডসি